শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো

ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো

ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জমে উঠেছে ঈদের বাজার। দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। উপজেলার বিভিন্ন মার্কেট, বিপণিবিতান ও ফুটপাতের দোকানগুলোতে এখন সকাল থেকে রাত পর্যন্ত চলছে জমজমাট বেচাকেনা।

সম্প্রতি পাঁচবিবি পৌর শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, ঈদের কেনাকাটা করতে পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন ক্রেতারা। শহরের প্রধান প্রধান মার্কেট, পোশাকের দোকান, জুতার দোকান, কসমেটিকস এবং শিশুদের পোশাকের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেশি।

ক্রেতারা বলেন, ঈদকে সামনে রেখে নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক, জুতা ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে এসেছেন তারা। তবে অনেকেই অভিযোগ করেন, কিছু কিছু পোশাক ও অন্যান্য পণ্যের দাম আগের তুলনায় কিছুটা বেশি।

ব্যবসায়ীরা বলেন, রোজার শুরুতে বাজারে তেমন ভিড় না থাকলেও ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতাদের চাপ অনেক বেড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের আনাগোনা থাকায় বিক্রিও ভালো হচ্ছে। ঈদের আগের কয়েকদিন বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন তারা।

ঈদের আনন্দকে ঘিরে কেনাকাটায় কোনো কমতি রাখছেন না ক্রেতারা। শিশু-কিশোরদের মধ্যেও ঈদের কেনাকাটার উৎসাহ চোখে পড়ার মতো। সব মিলিয়ে ঈদকে কেন্দ্র করে পাঁচবিবির বাজারগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ক্রেতা-বিক্রেতার কোলাহলে মুখর হয়ে উঠেছে পুরো বাজার এলাকা।

ফারহান ইসলাম 
হিলি ও পাঁচবিবি প্রতিনিধি