মাটি কাটার দায়ে একজনকে
এক লাখ টাকা জরিমান। শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।
আজ বুধবার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের সিমরাইল সাতপাড়া গ্রামে ডেজার দিয়ে অবৈধভাবে মাটি
কাটার দায়ে জৈনক জুলাশ মিয়া (৫০) পিতা শিশু মিয়া গ্রাম সিমরাইল কে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ৩ টি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয় এবং আটককৃত ৪ জন শ্রমিক অবৈধভাবে মাটি কাটা কাজ করবে না বলে অঙ্গীকার করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সরকারি কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবির। সহকারী কমিশনার (ভুমি) বলেন এ ধরনের অভিযান চলমান থাকবে।
