বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর আহ্বান


প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১১ মার্চ) একটি বিশেষ ভিডিওবার্তায় দেশের মানুষকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতন ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বার্তায় তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সবাই যদি সচেতন হয়, তবে এই রোগগুলো থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। বিশেষজ্ঞরা জানান, এডিস মশার কামড়ে মানুষ এই রোগে আক্রান্ত হয়। তাই আগে থেকেই সকল প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

প্রধানমন্ত্রী আরও বলেন, যদিও সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে, কিন্তু যেকোনো সময় মানুষ আক্রান্ত হতে পারে। বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতেই এডিস মশা জন্মায়। তাই ড্রেন, ডোবা, নর্দমা, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার বা বাড়ি-ছাদে পানি জমতে দেবেন না। পানির ট্যাংক ঢেকে রাখা এবং সপ্তাহে অন্তত একবার বাড়ি ও আশেপাশ পরিষ্কার রাখা জরুরি।


তিনি সবাইকে মনে করিয়ে দেন যে, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর। এ জন্য সরকার ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। এছাড়া জাতীয় সংসদ সদস্য এবং স্থানীয় প্রতিনিধিদেরও আহ্বান জানানো হয়েছে, জনগণকে সঙ্গে নিয়ে শনিবারগুলোতে নিজেদের এলাকা পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের স্বাস্থ্যনীতির মূলমন্ত্র হলো ‘প্রতিরোধই উত্তম চিকিৎসা।’ তাই ময়লা পানি জমতে দেবেন না, নিজেকে ও অন্যকে রক্ষা করুন।