রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা:গ্রেপ্তার-৩ ও জব্দ করা হলো প্রাইভেট কার

কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা:গ্রেপ্তার-৩ ও জব্দ করা হলো প্রাইভেট কার

কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা:গ্রেপ্তার-৩ ও জব্দ করা হলো প্রাইভেট কার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক নারীকে অপহরণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণে ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


বুধবার (১১ মার্চ) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে এবং বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— কুলাউড়া উপজেলার শ্রীপুর (নাছিরাবাদ) গ্রামের মতছির আলীর ছেলে মো. জাকির মিয়া (২৬), মৌলভীবাজার সদর থানার সৈয়ারপুর এলাকার আব্দুর রহমানের ছেলে মো. কাওছার আহমদ (৩৪) এবং গুলবাগ (বেরিরচর) এলাকার নুর মিয়ার ছেলে জসিম মিয়া (৩৬)।এদিকে পুলিশ জানায়, অপহরণের উদ্দেশ্যে ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা

 হচ্ছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এমন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।

 

 

ইকবাল হোসেন রিংকু|