১১ মার্চ ২০২৬: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাত দলের আরও ১০-১২ জন সদস্য পালিয়ে যায়।
আজ বিকাল ৫ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বুধবার (১১ মার্চ) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে আখাউড়া থানার এসআই সুমন কান্তি দে সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে ছিলেন। এ সময় আখাউড়া পৌরসভার লালবাজার রেলক্রসিং পাকা রাস্তার উত্তর পাশে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে চারজনকে তিনটি রামদা তিনটি ছুড়ি সহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।গ্রেফতারকৃতরা হলেন—
১. হানিফ (২৭), পিতা-মৃত নাসির, , ।
২. ইয়াছিন (২৫), পিতা-জাসু মিয়া, , ।
৩. মোঃ অপু (২৬), পিতা-খোকন মিয়া, , ।
৪. মোঃ সৈকত (২২), পিতা-গোলাপ মিয়া।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ উল ইসলাম জানান , গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আখাউড়া থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বুধবারই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
