বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবা কল্যাণ সাগরে মাদকবিরোধী অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ২

কসবা কল্যাণ সাগরে মাদকবিরোধী অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ২

কসবা কল্যাণ সাগরে মাদকবিরোধী অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কল্যাণ সাগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একজন নারী ও একজন পুরুষকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।

আজ (১১ মার্চ) বুধবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে কল্যাণ সাগরের উত্তরপাড় এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে ২০ বোতল স্কাপ ও ২০ বোতল বিয়ার জব্দ করা হয়েছে। এ সময় মাদক সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ঘটনাস্থল থেকে মোঃ মিজানুর রহমান (পিতা: মোঃ আনু মিয়া) এবং মোসাম্মৎ রাবেয়া বেগমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের কসবা থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।স্থানীয়রা জানান, এলাকায় নিয়মিত এ ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হলে সমাজ থেকে মাদকের বিস্তার অনেকটাই কমে আসবে। কসবা থানা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।