বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচনের দাবি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচনের দাবি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচনের দাবি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন।
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬ রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়,পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার অধিবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক নানা ধরনের বৈষম্য বিরাজ করছে। এসব বৈষম্য দূর করে সকল সম্প্রদায়ের সমঅধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।


এতে আরও উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও সংশ্লিষ্ট বিভিন্ন আইনের কারণে অনেক ক্ষেত্রে স্থানীয় জনগণের নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা সীমিত হয়ে পড়েছে। ফলে পার্বত্য অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে।


সংগঠনের নেতারা বলেন, পার্বত্য তিন জেলা পরিষদ স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলেও দীর্ঘদিন ধরে এসব পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে পরিষদ পরিচালিত হচ্ছে না, যা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।স্মারকলিপিতে দ্রুত পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন আয়োজন, সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা এবং বিদ্যমান বৈষম্যমূলক বিধান পর্যালোচনার দাবি জানানো হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধূরী ও সদস্য সচিব কাজী মো. জালওয়া,পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের রাঙামাটি জেলা আহ্বায়ক আসাদুজ্জামান খান ও সদস্য সচিব আব্দুল মান্নানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।সংগঠনের নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সমঅধিকার প্রতিষ্ঠার স্বার্থে দ্রুত জেলা পরিষদ নির্বাচন আয়োজন এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা প্রয়োজন।