শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হুইপ জি কে গউছের হবিগঞ্জ আগমন, পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার

হুইপ জি কে গউছের হবিগঞ্জ আগমন, পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার

হুইপ জি কে গউছের হবিগঞ্জ আগমন, পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় হুইপ আলহাজ্ব জি কে গউছের হবিগঞ্জ জেলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করেছে জেলা পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) তিনি হবিগঞ্জে পৌঁছালে তাকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান হবিগঞ্জের পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


পরে হবিগঞ্জ সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল মাননীয় হুইপকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার পরিদর্শন করেন হুইপ জি কে গউছ।


এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশের সদস্য এবং হবিগঞ্জ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হুইপের আগমনকে কেন্দ্র করে সার্কিট হাউজ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।