বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উখিয়ায় (৬৪ বিজিবি)-এর অভিযানে মালিকবিহীন আনুমানিক ১১ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার।

উখিয়ায় (৬৪ বিজিবি)-এর অভিযানে মালিকবিহীন আনুমানিক ১১ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার।

উখিয়ায় (৬৪ বিজিবি)-এর অভিযানে মালিকবিহীন আনুমানিক ১১ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার।

বিজিবি সূত্রে জানা যায়, ১৩ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল পালংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্ত পিলার বিআরএম-১৮ হতে প্রায় ৩ কিলোমিটার উত্তর দিকে এবং বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অবস্থান নেয়।


রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এসময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত লোকালয়ের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নীল প্লাস্টিকের বস্তার ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো ৩৮ কাট বা মোট ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানান   তাদের চলমান প্রতিনিয়ত অভ্যাহত থাকবে।