ভোক্তা অধিকারের অভিযান শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় কর্তৃক আজ ১৪/০৩/২০২৬ তারিখ উপজেলার জগৎ বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহযোগিতা করে।
এসময় যমুনা ওয়েল মিলে অস্বাস্থ্যকর প্রকৃয়ায় সরিষার তৈল প্রস্তুতের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সরিষার তৈল অনেক ক্ষেত্রে সরাসরি খাওয়া হয় বিধায় এটি সরাসরি খাদ্যদ্রব্য বিবেচনা করা হয় তাই অনান্য সরাসরি গ্রহণ করা খাদ্যের মতোই সরিষার তৈল যথাযথ স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুতির নির্দেশনা প্রদান ও সতর্ক করা হয়।
