বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জয়পুরহাটে প্রয়াত শাহীনকে স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

জয়পুরহাটে প্রয়াত শাহীনকে স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

জয়পুরহাটে প্রয়াত শাহীনকে স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

যুব অধিকার পরিষদ, জয়পুরহাট জেলার সিনিয়র সহ-সভাপতি প্রয়াত মোঃ শাহীন এর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) যুব অধিকার পরিষদ জয়পুরহাট জেলার আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুম শাহীন এর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ জয়পুরহাট জেলার সভাপতি সুমন আহমেদ অভি এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ জয়পুরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ হামিদ বাবু ও সদস্য সচিব আমিনুল ইসলাম মাসুদ।


এ সময় যুব অধিকার পরিষদ ও গণ অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মরহুম শাহীন এর কর্মময় জীবনের কথা স্মরণ করে তাঁর রূহের মাগফিরাত কামনা দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।