বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেলে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোঃ মোকবুল হোসেন।
ইফতারের আগে বাংলাদেশ পুলিশসহ দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি, শান্তি এবং সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মোঃ আরাফাত ও মোঃ ইমরান খানসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও–১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।