মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভ্রাতৃত্ব ও সংহতির বন্ধনে সাতক্ষীরায় ভিবিডি’র ‘ইফতার ফর অল’

ভ্রাতৃত্ব ও সংহতির বন্ধনে সাতক্ষীরায় ভিবিডি’র ‘ইফতার ফর অল’

ভ্রাতৃত্ব ও সংহতির বন্ধনে সাতক্ষীরায় ভিবিডি’র ‘ইফতার ফর অল’

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।   পবিত্র রমজানের মহিমা আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়ে গেল ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর বিশেষ আয়োজন “ইফতার ফর অল’”। শনিবার (১৪ মার্চ) ২৪ রমজান শহরের লেকভিউতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই ভ্রাতৃত্ব, সংহতি ও মানবতার মিলনমেলা অনুষ্ঠিত হয়।

বিকালে ৪টা থেকেই জেলার বিভিন্ন প্রান্তের তরুণ ও স্বেচ্ছাসেবীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে লেকভিউ প্রাঙ্গণ। সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের মাঝে সম্প্রীতির সেতুবন্ধন তৈরির লক্ষ্যেই ভিবিডি সাতক্ষীরা জেলা প্রতিবছর এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।

ভিবিডি সাতক্ষীরা সভাপতি এসএম সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা। ইফতারের অন্যান্যদের মধ্যে অংশ নেন ভিবিডি খুলনা বিভাগীয় বোর্ডের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলাম, ভিবিডি সাতক্ষীরার সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, সাংবাদিক আলী মুক্তাদা হৃদয়, তৌহিদুজ্জামান, হাবিবুর সোহাগ, মিলন বিশ্বাস, ভিবিডি জেলা বোর্ডের সহ-সভাপতি সুমা খাতুন, সাধারণ সম্পাদক এসএম বিপ্লব হোসেন, হিউম্যান রিসোর্স অফিসার তানজিল আলম, ট্রেজারার নাজমুল হাসান, পাবলিক রিলেশন অফিসার পদে নাজমুল সাকিব প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কেবল একটি ইফতার মাহফিল নয়, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে একাত্মতা বোধ তৈরি করাই ছিল এই আয়োজনের মূল সুর। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, তরুণ সমাজের এমন ঐক্যবদ্ধ প্রচেষ্টা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য প্রেরণা হিসেবে কাজ করে। ইফতারের টেবিলে ধনী-দরিদ্র ভেদাভেদ ভুলে সবাই যখন একসাথে বসে, তখনই রমজানের প্রকৃত শিক্ষা ফুটে ওঠে।