বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

।আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
শনিবার (১৪ মার্চ ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এবং বাঁকাল চেকপোস্টের আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, তলুইগাছা বিওপির একটি দল সীমান্ত পিলার ১২/৫ এস থেকে প্রায় ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার আমবাগান এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
কাকডাঙ্গা বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৭ আরবি থেকে প্রায় ২০০ গজ ভেতরে কলারোয়া উপজেলার ভাদিয়ালি এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
এছাড়া মাদরা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১২ আরবি থেকে প্রায় ১০০ গজ ভেতরে কলারোয়া উপজেলার রাজপুর এলাকা থেকে ৮৪ হাজার ৫৪০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করে।
অন্যদিকে বাঁকাল চেকপোস্টের একটি দল সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর এলাকা থেকে ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে এসব ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় মোট ৪ লাখ ৮৩ হাজার ৫৪০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণও এসব অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও অভিযান জোরদারের আহ্বান জানিয়েছেন