বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার হরর সিনেমা নিয়ে ফিরছেন অভিষেক বচ্চন।

এবার হরর সিনেমা নিয়ে ফিরছেন অভিষেক বচ্চন।

এবার হরর সিনেমা নিয়ে ফিরছেন অভিষেক বচ্চন।

ভৌতিক বা হরর ঘরানার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। নির্মাতা সিদ্ধার্থ আনন্দের নতুন একটি প্রজেক্টে তাকে দেখা যাবে, এমনটাই শোনা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর, সিনেমার প্রাথমিক বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে নির্মাতার সঙ্গে অভিষেকের আলোচনাও হয়েছে।

সিনেমা সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা গেছে, সিদ্ধার্থ আনন্দ এই সিনেমাটির পরিচালনার পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও থাকবেন। এটি শুধু ভৌতিক সিনেমা নয়, বরং এতে রহস্য এবং রোমাঞ্চের সংমিশ্রণও থাকবে। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।

ক্যারিয়ারে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিষেক। সম্প্রতি ‘কিং’ সিনেমায় তার লুক নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, যেখানে তাকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে।

নতুন এই হরর প্রজেক্টেও নাকি একটি বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণ দেখা যাবে। এর আগে ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় বাবা-মেয়ের চরিত্রে তার অভিনয় প্রশংসায় আসে। তবে নতুন এই সিনেমায় নির্মাতা তাকে বাণিজ্যিক ঘরানার মোড়কে সম্পূর্ণ নতুনভাবে পর্দায় উপস্থাপন করতে চান।