বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশায় কালাইবাড়ি মহিলা দাখিল মাদ্রাসায় মতবিনিময় ও সংবর্ধনা সভা

পোরশায় কালাইবাড়ি মহিলা দাখিল মাদ্রাসায় মতবিনিময় ও সংবর্ধনা সভা

পোরশায় কালাইবাড়ি মহিলা দাখিল মাদ্রাসায় মতবিনিময় ও সংবর্ধনা সভা

​মোঃ আরিফুল হক সাহিন, পোরশা (নওগাঁ) প্রতিনিধি


​নওগাঁর পোরশা উপজেলার কালাইবাড়ি মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামোগত নানা সমস্যা সমাধানের লক্ষ্যে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান।
​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সাধারণ জনগণ ও সংবাদকর্মীরা অংশ নেন।
​মতবিনিময় পর্বে বক্তারা মাদ্রাসার অবকাঠামোগত সমস্যা ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। এমপি মোস্তাফিজুর রহমান মাদ্রাসাটির সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সহায়তার জোরালো আশ্বাস দেন।
​এছাড়া, পোরশার ১ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের সড়ক সমস্যা ও এলাকাভিত্তিক উন্নয়নের দাবি নিয়ে আলোচনা করা হয়। সংসদ সদস্য এসব স্থানীয় সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিশ্রুটি প্রদান করেন।
​সকলের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। স্থানীয়দের আশা, এ উদ্যোগের ফলে মাদ্রাসাটির শিক্ষার মান বৃদ্ধি পাবে এবং এলাকার সার্বিক উন্নয়নে নতুন গতি আসবে।