বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজয়ের সঙ্গে অভিনয়ে আপত্তি ছিল রাশমিকার পরিবারের

বিজয়ের সঙ্গে অভিনয়ে আপত্তি ছিল রাশমিকার পরিবারের

বিজয়ের সঙ্গে অভিনয়ে আপত্তি ছিল রাশমিকার পরিবারের


দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্ক কাটিয়ে গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তবে এই পরিণয় পর্যন্ত পৌঁছানোর পথটি রাশমিকার জন্য মোটেও সহজ ছিল না। বিশেষ করে বিজয়ের সঙ্গে দ্বিতীয় সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে খোদ অভিনেত্রীর পরিবারই বাধা হয়ে দাঁড়িয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ের কথা শেয়ার করেছেন। জানান, ২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ সিনেমাটি ব্যাপক ব্যবসায়িক সফলতা পাওয়ার পর পরিচালক ভারত কাম্মা তাকে ‘ডিয়ার কমরেড’ সিনেমার প্রস্তাব দেন। চিত্রনাট্য পছন্দ হওয়ায় রাশমিকা অভিনয় করতে আগ্রহী হলেও তার পরিবার এতে বাধা দেয়।

মূলত সিনেমা জগত মেয়েদের জন্য নিরাপদ নয়- এমন ধারণা থেকে তার পরিবার চেয়েছিল প্রথম সিনেমার সাফল্যের পরই তিনি অভিনয় থেকে বিরতি নিন। এমনকি বিজয়ের সঙ্গে দ্বিতীয়বার পর্দা ভাগ না করার জন্যও তাকে চাপ দেওয়া হয়।

রাশমিকা আরও জানান, ‘লিলি’ চরিত্রে অভিনয়ের জন্য তাকে পরিবারের সঙ্গে রীতিমতো লড়াই করতে হয়েছে। তিনি পরিবারকে বুঝিয়েছিলেন যে, সহ-অভিনেতা কে সেটি বড় বিষয় নয়, বরং তিনি অভিনয়কে ভালোবাসেন এবং একজন সফল অভিনেত্রী হতে চান।

উল্লেখ্য, ‘ডিয়ার কমরেড’ সিনেমায় বিজয় ও রাশমিকার একটি চুম্বনের দৃশ্য নিয়ে সে সময় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল।