বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কেট করতে গিয়ে আইফোন চুরি হলো নায়িকা মৌমিতা মৌর ৷

মার্কেট করতে গিয়ে আইফোন চুরি হলো নায়িকা মৌমিতা মৌর ৷

মার্কেট করতে গিয়ে আইফোন চুরি হলো নায়িকা মৌমিতা মৌর ৷

নিউ মার্কেটে ঈদের শপিং করতে গিয়ে নিজের আইফোন হারালেন চিত্রনায়িকা মৌমিতা মৌ। গতকাল (১৪ মার্চ) শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। আজ (১৫ মার্চ) রোববার এ বিষয়ে জিডি করবেন বলে জানিয়েছেন মৌমিতা।

মৌমিতা মৌ তার ব্যক্তিগত নম্বর বা ফেসবুক থেকে কেউ যোগাযোগ করলে এড়িয়ে চলার আহ্বান করেছেন।

বাবার ক্যানসারে চিকিৎসার কারণে বেশকিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন মৌমিতা মৌ। সর্বশেষ তার অভিনীত সিনেমা ছিলো গুণী চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’।

ঢালিউড অভিনেত্রী মৌমিতা মৌ ২০১৩ সালে কালাম কায়সার পরিচালিত 'তোমারই আছি তোমারই থাকব' সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। এরপর ‘তুই শুধু আমার’, ‘মাটির পরী’, ‘মাস্তানি’, ‘অন্তর্জ্বালা’ ও ‘অন্ধকার জগৎ’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি তিনি বি টেক এক্সপার্ট হেয়ার অয়েল, মদিনা সরিষার তেল, শার্প ডিটারজেন্ট পাউডার’সহ আরও বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। একসময় নাটকে অভিনয়ও শুরু করেন মৌমিতা।