বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্য রাতে ট্রেলার এনে সবাইকে সারপ্রাইজ করে দিল রাক্ষস চলচ্চিত্রের টিম।

মধ্য রাতে ট্রেলার এনে সবাইকে সারপ্রাইজ করে দিল রাক্ষস চলচ্চিত্রের টিম।

মধ্য রাতে ট্রেলার এনে সবাইকে সারপ্রাইজ করে দিল রাক্ষস চলচ্চিত্রের টিম।

অবশেষে অপেক্ষার অবসান। নির্ধারিত সময় পেরিয়ে গভীর রাতে প্রকাশ পেল বহুল আলোচিত সিনেমা ‘রাক্ষস’র ট্রেলার। সেটি প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে সিয়ামের মারকাটারি উপস্থিতি ও অ্যাকশন দৃশ্য নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

শুক্রবার (১৩ মার্চ) ট্রেলার প্রকাশের কথা থাকলেও সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হলেও দেখা মিলছিল না সিনেমাটির ঝলক। এতে অনেক সিনেমাপ্রেমী সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। কেউ কেউ অপেক্ষা ছেড়ে ঘুমানোর প্রস্তুতিও নিচ্ছিলেন। ঠিক সেই সময়ই হঠাৎ করেই মধ্যরাতে প্রকাশ করা হয় ট্রেলারটি।

‘রাক্ষস মাঝরাতেই আসে… আর তখনই শুরু হয় কোপ’- এমন ক্যাপশন দিয়ে ট্রেলারটি প্রকাশ করা হয়। প্রকাশের পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে।

ট্রেলারে দেখা গেছে অভিনেতা সিয়াম আহমেদের একেবারে ভিন্ন রূপ। অ্যাকশন ও ভায়োলেন্সে ভরপুর দৃশ্যে তার উপস্থিতি দর্শকদের দৃষ্টি কেড়েছে। একই সঙ্গে নজর কাড়েন নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। ট্রেলারের কিছু দৃশ্যে ‘বরবাদ’ সিনেমার জিল্লুর চরিত্রের উপস্থিতিও দেখা যায়। যা দেখে অনেকে ধারণা করছেন এটি হয়তো ‘বরবাদ’র ইউনিভার্সের অংশ।সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘রাক্ষস’ সিনেমায় সিয়াম

তবে এ বিষয়ে জানতে চাইলেও পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘রাক্ষস’ ছবিতে রয়েছে একেবারে ভিন্ন ধরনের ক্রেজি লাভ স্টোরি। তার ভাষায়, সাম্প্রতিক সময়ে ঢালিউড বা টলিউডে এমন পাগলাটে প্রেমের গল্প দেখা যায়নি। ছবিটিতে রয়েছে তীব্র অ্যাকশন, ব্রুটাল ভায়োলেন্স, রোমান্স ও পারিবারিক ড্রামার মিশেল।

সিনেমাটির আইটেম গানে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তাকে আগে দেখা গেছে হাউজফুল ৫, মাস্তি ৪ ও ৩৬৫ ডেইজ-এর মতো ছবিতে। পাশাপাশি ‘বিগ বস’-এও অংশ নিয়েছিলেন তিনি।

সিনেমাটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।