বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্ত্রী ও প্রেমিকাকে নিয়ে জন্মদিন পালন করলেন আমির খান।

স্ত্রী ও প্রেমিকাকে নিয়ে জন্মদিন পালন করলেন আমির খান।

স্ত্রী ও প্রেমিকাকে নিয়ে জন্মদিন পালন করলেন আমির খান।

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। তার জন্মদিনটি ঘরোয়া আয়োজনে উদযাপিত হয়েছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে গতকাল শনিবার এই আয়োজন করেন তিনি। বিশেষ এই দিনে আমিরের পাশে ছিলেন তার নতুন গার্লফ্রেন্ড গৌরী স্প্রাট।

জন্মদিনের অনুষ্ঠানে প্রেমিকা গৌরির পাশাপাশি উপস্থিত ছিলেন আমিরের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও।

জানা গেছে, কিরণ রাও তাদের ছেলে আজাদ রাও খানকে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। অন্যদিকে রীনা দত্ত এসেছিলেন ছেলে জুনায়েদ খান ও মেয়ে ইরা খানকে নিয়ে।

অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। সেখানে দেখা যায়, আমির জন্মদিনের কেক কাটছেন এবং অতিথিরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। পরে তিনি ছেলে আজাদ ও মেয়ে ইরাকে কেক খাইয়ে দেন। একই সঙ্গে বান্ধবী গৌরীর মুখেও কেক তুলে দেন।আমির খানের সাবে দুই স্ত্রী বাঁ থেকে কিরণ রাও ও রীনা দত্ত

জন্মদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও রিতেশ দেশমুখ। রিতেশের সঙ্গে ছিলেন তার স্ত্রী জেনেলিয়া ডি’সুজা। এছাড়া চলচ্চিত্র প্রযোজক রিতেশ সিদ্ধাওয়ানিও আমিরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে আগামী ১ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে জুনায়েদ খানের অভিনীত নতুন সিনেমা এক দিন। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সাই পল্লবী। ছেলের এই সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন আমির খান। পাশাপাশি তিনি ‌‘লাহোর ১৯৪৭’ নামের একটি চলচ্চিত্র প্রযোজনা করছেন। সেটি আগামী ১৩ আগস্ট মুক্তির পরিকল্পনা রয়েছে।