বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে উপজেলার টিপরদী এলাকার চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,মোঃ মাসুম (২১), মোঃ সোহেল মিয়া (৩৫), মোঃ সাইফুল ইসলাম (২৫), আতিকুল রহমান সজিব (২৫), মোঃ রিপন (২৬), মোঃ জিহান (২২), মোঃ জহির (৪৬) এবং আমজাদ (২৮)। গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁদপুর, নেত্রকোনা ও মাগুরা জেলার বাসিন্দা। তারা বর্তমানে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থানকালে পুলিশ জানতে পারে যে, টিপরদীস্থ চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযানে পুলিশ চারপাশ থেকে ঘেরাও করে তাদের গ্রেপ্তার  করে। এসময় ডাকাতদের কাছ থেকে  একটি বস্তা থেকে দেশীয়  অস্ত্র উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা রাতের আধারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় পথচারী ও মালবাহী যানবাহনে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকায় অপরাধ দমনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।