ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। এ সময় অবৈধ মাদকদ্রব্য বহনের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে ৯ নং কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে—
কিংফিশার বিয়ার ৪০ বোতল
সিগনিচার মদ ১২ বোতল
ব্লেন্ডার ছোট বিয়ার ২৩ বোতল
স্টার্লিং রিজার্ভ B7 ২৩ বোতল
এ সময় ঘটনাস্থল থেকেই একজনকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে এ ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন কসবা থানার এসআই ফারুক হোসেন ও এএসআই উজ্জল। কসবা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
