শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহপুর বাজারে চোলাই মদ সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৫ মার্চ ২০২৬) রাত প্রায় ১০টার দিকে সাহাপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চোলাই মদ সেবনরত অবস্থায় হোসেন মিয়া (৫২) ও কাজল সরকার (৬৫) নামের দুইজনকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী হোসেন মিয়া (৫২), পিতা ধন মিয়া, সাং সাহাপুরকে ৩০ দিনের কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই আইনে কাজল সরকার (৬৫), পিতা মৃত আলী আজ্জম সরকার, সাং সাহাপুরকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানজিল কবির।
