রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টেডিয়ামে দম চলচ্চিত্রের প্রচারে পূজা-নিশো।

স্টেডিয়ামে দম চলচ্চিত্রের প্রচারে পূজা-নিশো।

স্টেডিয়ামে দম চলচ্চিত্রের প্রচারে পূজা-নিশো।

আসছে ঈদে  মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা পূজা চেরি ও বড় পর্দার তারকা আফরান নিশোর সিনেমা ‘দম’। এই ছবির প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন এই দুই তারকা। গত রোববার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেন তারা।

মিরপুরের সবুজ গ্যালারিতে সাধারণ ক্রিকেট সমর্থকদের সঙ্গেই খেলা দেখেন নিশো ও পূজা। এ সময় তাদের সঙ্গে ছিলেন প্রযোজক শাহরিয়ার শাকিলও। টেলিভিশনের ক্যামেরায় গ্যালারি থেকে যেমন তাদের উপস্থিতি নজর কাড়ে, তেমনি সামাজিক মাধ্যমে তাদের এই লুক আলোচনায় এসেছে।

তাদের পরনে ছিল সিনেমার প্রচারণা সংশ্লিষ্ট বিশেষ পোশাক। অভিনেতা আফরান নিশোকে কালো শার্ট ও চশমায় দেখ যায়, পূজা চেরি হাজির হয়েছিলেন মারুনি রঙের ফর্মাল স্যুটে। স্টেডিয়ামে দর্শকদের মাঝে তাদের উপস্থিতি গ্যালারিতে বাড়তি উন্মাদনার সৃষ্টি করে। খেলা দেখার পাশাপাশি ভক্তদের ভালোবাসাতেও সিক্ত হন তারা।

পূজা চেরি নিজের ফেসবুক পেজে স্টেডিয়ামে কাটানো মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এক পোস্টে তিনি লেখেন, ‘টিম দমের সঙ্গে এই প্রথম স্টেডিয়ামে সরাসরি ক্রিকেট ম্যাচ দেখার অভিজ্ঞতা হলো।’

এছাড়া অন্য একটি পোস্টে অভিনেতা আফরান নিশোর সঙ্গে তোলা স্থিরচিত্র শেয়ার করে ক্যাপশনে শুধু সিনেমার নাম ‘দম’ এবং আগুনের ইমোজি জুড়ে দেন। ছবিগুলোতে তাদের বেশ প্রাণোচ্ছল ও ফুরফুরে মেজাজে দেখা গেছে।