বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা কাজী ইব্রাহিম

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা কাজী ইব্রাহিম

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা কাজী ইব্রাহিম

সুনামগঞ্জ প্রতিনিধি::

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দোয়ারা বাজার উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির "বেজা" কমিটির উপদেষ্টা ও যুগ্ম আহবায়ক,
সেচ্ছাসেবক দল পর্তুগাল বিএনপি, সাবেক ছাত্র নেতা মদন মোহন কলেজ সিলেট। এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী ইব্রাহিম। 
মঙ্গলবার (১৭মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি দোয়ারা বাজার  উপজেলাবাসীও  দেশ বিদেশ অবস্থানরত মুসলিম উম্মাকে ঈদ  উৎসবের শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় রাজপথের এই লড়াকু সৈনিক ও কর্মীবান্ধব নেতা বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে গড়ে তুলুক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা যেন একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারি, এই প্রার্থনা করি।"
তিনি আরও উল্লেখ করেন, "পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ছাতক উপজেলার  প্রতিটি ঘরে ঘরে খুশির জোয়ার বয়ে আসুক। সবাইকে জানাই ঈদ মোবারক।"
শুভেচ্ছা বার্তায় কাজী ইব্রাহিম বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চান। পাশাপাশি তিনি বিএনপির বর্তমান চেয়ারম্যান ও  প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পরিশেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি দলের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।