বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাইবার বুলিং প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সাইবার বুলিং প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সাইবার বুলিং প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সাইবার বুলিং অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মমিনুল হাসান তাজের সঞ্চালনায় এবং সভাপতি সালমান আরিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু, সিনিয়র সহ-সভাপতি হাসান ওবায়দুল্লাহ, সহ-সভাপতি লিটন হোসেইন জিহাদ, বিজয়নগর উপজেলা শাখার

 

 সভাপতি শাহ আলম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সুজন, সহ-সভাপতি মোশাররফ হোসেন, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারজানা আক্তার ফাইজা, তারেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক হেদায়েত নূর, দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক চাঁদ খান, যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাসউদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিয়ামুল সরকার, সাদ্দামসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সভায় বক্তারা বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং, অপপ্রচার ও ভুয়া তথ্যের বিস্তার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
বক্তারা ভিপি নুরুল হক নুরসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে সাম্প্রতিক সাইবার বুলিংয়ের ঘটনার নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।


তারা আরও বলেন, সাইবার অপরাধ দমনে প্রশাসনের কার্যকর ভূমিকার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ জরুরি। এসময় সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়।