বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাতকে মাসব্যাপী ফ্রি কোরআন প্রশিক্ষণ কোর্সের পুরস্কার বিতরণ ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত।

ছাতকে মাসব্যাপী ফ্রি কোরআন প্রশিক্ষণ কোর্সের পুরস্কার বিতরণ ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত।

ছাতকে মাসব্যাপী ফ্রি কোরআন প্রশিক্ষণ কোর্সের পুরস্কার বিতরণ ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত।

ছাতক পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ শাহজালাল আবাসিক এলাকায় অবস্থিত বাইতুস সামাদ জামে মসজিদে মাসব্যাপী ফ্রি কোরআন প্রশিক্ষণ কোর্সের পুরস্কার বিতরণ ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে পরিচালিত এ প্রশিক্ষণ কোর্সের শাখা কেন্দ্র বাইতুস সামাদ জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে এলাকার মুরব্বিয়ান, সংশ্লিষ্ট কেন্দ্রের ক্বারী সাহেববৃন্দ এবং ইসলামি যুব সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে কোরআন

 তিলাওয়াত ও তাজবিদ শিক্ষার ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। কোর্স শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং তাদের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে কোরআনের শিক্ষা বিস্তারে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন তারা।ইসলামি যুব সমাজ কল্যাণ সংস্থার শাহজালাল আ/এ শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রবাসী সদস্যদের আর্থিক সহযোগিতা এবং স্থানীয় সদস্যদের সার্বিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়। আয়োজকরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং এ খেদমত অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।এছাড়া কোর্স পরিচালনায় নিয়োজিত ক্বারী সাহেববৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।