সোমবার, আগস্ট ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাব ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, হাসি ফুটলো ৩০০ পরিবারের মুখে

নবাব ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, হাসি ফুটলো ৩০০ পরিবারের মুখে

নবাব ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, হাসি ফুটলো ৩০০ পরিবারের মুখে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদে সামাজিক সংগঠন নবাব ফাউন্ডেশন-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টায় সৈয়দাবাদ ২নং ওয়ার্ডে মরহুম শহীদুল ইসলাম খান ও মরহুমা আনোয়ারা বেগমের বাড়িতে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৩০০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যপণ্য ও প্রয়োজনীয় ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি তত্ত্বাবধান করেন নবাব ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ এনামুল হক খান।
প্রতিটি প্যাকেজে ছিল ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যা পেয়ে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে দেখা যায় আনন্দ ও স্বস্তির ছাপ। তারা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নবাব ফাউন্ডেশনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম খান বেদন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হেলাল ভূইয়া, বিল্লাল আহম্মেদ, এনামুল ভূইয়া, এরশাদ মোল্লা, কাওছার ভূইয়া এবং কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয়। এছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে অতিথিরা এ ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ এনামুল হক খান বলেন, “আমি আমার বাবা-মায়ের রুহের মাগফেরাত কামনা করি। পাশাপাশি সমাজের নিম্ন আয়ের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা প্রতি বছর এমন উদ্যোগ অব্যাহত রাখতে চাই।”
নবাব ফাউন্ডেশনের সদস্যরা ভবিষ্যতেও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।