বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে আগুনে পুড়লো যাত্রীবাহী বাস

ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে আগুনে পুড়লো যাত্রীবাহী বাস

ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে আগুনে পুড়লো যাত্রীবাহী বাস

চাঁদপুর প্রতিনিধি:  চাঁদপুরের কচুয়া উপজেলার সাজিরপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়েগেছে আল-আরাফাহ্ নামে  যাত্রীবাহী বাস। এ সময় বাসে আগুন লেগে অধিকাংশ পুড়ে যায়। তবে যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১৮ মার্চ) ভোরে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের সাজিরপাড় এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের বাড়ির পাশেই এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সেহেরির সময় হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা সজীব হোসেন বলেন, বাসটি যাত্রীবিহীন অবস্থায় ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঈদকে সামনে রেখে যাত্রী আনার প্রস্তুতির সময়ই এই দুর্ঘটনা ঘটে।

কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, বাসটি প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদে পড়ে যাওয়ার পর তেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে।

তিনি আরো বলেন, চালকের বেপরোয়া গতি কিংবা ঘুমের কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। বাকি তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বলা যাবে।

তারিখ: ১৮.০৩.২০২৬খ্রি.

বার্তা প্রেরক:
মুসাদ্দেক আল আকিব
জেলা প্রতিনিধি, চাঁদপুর