বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বায়েক ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বায়েক ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বায়েক ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেল ৫টায় ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসানের বাড়ির আঙিনায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া। সভাপতিত্ব করেন বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ কেনু মিয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম ও মোঃ হুমায়ন মোল্লা, ছাত্রদলের মোঃ ইব্রাহীম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দলের দুর্দিনে নাজমুল হাসান নিজের অর্থ ও সম্পদ ব্যয় করে দলের পাশে থেকেছেন এবং একাধিকবার গ্রেফতার হয়েছেন। তারা তাকে বায়েক ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে নাজমুল হাসান বলেন, “দুর্দিনে যেমন দলের পাশে ছিলাম, ভবিষ্যতেও আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে দল ও জনগণের পাশে থাকতে চাই। ইনশাআল্লাহ এলাকাবাসীর সেবা করে যেতে চাই।”
আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান  প্রধান মন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা