সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টোল আদায়

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টোল আদায়

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টোল আদায়

ঈদকে সামনে রেখে ইতোমধ্যে যমুনাসেতুতে গাড়ি পারাপারের চাপ বেড়েছে। বুধবার (১৮ মার্চ) যমুনাসেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৩ কোটি টাকাও বেশি।

প্রতি ঈদেই যমুনাসেতুতে গাড়ি পারাপারে চাপ বাড়ে এবং টোল আদায় হয়ে থাকে দ্বিগুণ বা তার চেয়েও বেশি। আসন্ন ঈদকে সামনে রেখে ইতোমধ্যে যমুনাসেতু টোল আদায় বেড়ে গেছে।

গত মঙ্গলবার ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৮৪টি গাড়ি পারাপার হয়েছে। ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।

পুর্ব পাড় থেকে ১ কোটি  ৯৭ লাখ টাকা ১০ হাজার ৬৫০ টাকা এবং পশ্চিম পাড় থেকে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা টোল আদায় হয়েছে।

যানজট না থাকলেও এলেঙ্গা থেকে যমুনাসেতু পর্যন্ত  ধীর গতিতে চলছে গাড়ি। অন্য বছরের তুলনায় নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদ উপলক্ষে গাড়ি পারাপারের সংখ্যা দিনদিন বাড়ছে। ঈদ সন্নিকটে হওয়ায় আজ গাড়ির চাপ অনেকটা বেড়েছে। ১৮টি বুথ স্থাপন করা হয়েছে। মোটর বাইকের জন্য দুই পাড়ে ২টি করে পৃথক বুথ স্থাপন করা হয়েছে।