বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

'ছিন্নমূল মানুষদের নিয়ে ভাবেন তারেক রহমান'

'ছিন্নমূল মানুষদের নিয়ে ভাবেন তারেক রহমান'

'ছিন্নমূল মানুষদের নিয়ে ভাবেন তারেক রহমান'


চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, দেশের ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষদের নিয়ে যিনি ভাবেন, তিনি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঈদুল ফিতর উপলক্ষ্যে চাঁদপুরের অসহায় লোকদের জন্য সাত লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রত্যেক ব্যাক্তি দুই হাজার টাকা করে পাবেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দুস্থদের মাঝে নগদ অর্থ প্রদান এবং প্রতিবন্ধিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের পূর্বেই আমরা পরিকল্পনা করেছি চাঁদপুরে ইপিজেড করা হবে। তাহলে লোকজনের কর্মসংস্থান তৈরি হবে। কেউ আর বেকার থাকবে না। দরিদ্র লোকের সংখ্যা কমে আসবে। সরকার প্রতিবন্ধি ব্যক্তিদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি প্রতিবন্ধি সহ সমাজের পিছিয়ে পড়া লোকদের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. এন জামিউল হিকমা এবং সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রণি।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী।

চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠানে ১৫টি হুইল চেয়ার, তিনটি ট্রাই সাইকেল এবং ৭ জনকে হেয়ারিং এইড প্রদান করা হয়।

এরপরে উপজেলা পশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তার বরাদ্দকৃত সাত লাখ টাকা ৩৫০ জনের মাঝে দুই হাজার টাকা করে বিতরণ করা হয়।