বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদে বাবার সাথে বলিউড ভাইজান।

পবিত্র ঈদে বাবার সাথে বলিউড ভাইজান।

পবিত্র ঈদে বাবার সাথে বলিউড ভাইজান।

ঈদুল ফিতর শুধু ধর্মীয় উৎসব নয়, এটি তারকাদের জন্যও ভক্তদের সঙ্গে সংযোগের এক বিশেষ উপলক্ষ। প্রতি বছরের মতো এবারও বলিউডের শীর্ষ তিন তারকা ভিন্ন ভিন্নভাবে উদযাপন করেছেন ঈদ। কোথাও পরিবারসহ উষ্ণ উপস্থিতি, কোথাও নিভৃত আয়োজন- সব মিলিয়ে ছিল নানা রঙের ঈদ।

গতকাল শনিবার বাংলাদেশের মতো ভারতেও উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে উৎসবের আনন্দে মেতেছে বলিউডও। তবে এ বছর তিন মহারথী শাহরুখ খান, আমির খান ও সালমান খানের ঈদ উদযাপনে দেখা গেছে ভিন্নতা।

প্রতি বছর ঈদের দিনে ভক্তদের শুভেচ্ছা জানাতে বাড়ির সামনে হাজির হন এই তারকারা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে সালমান খান ছাড়া বাকি দুই খান ছিলেন সিঙ্গেল। অসুস্থ বাবা সেলিম খানকে হুইলচেয়ারে বসিয়ে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকে ভক্তদের শুভেচ্ছা জানান তিনি।

এ সময় পাশে ছিলেন তার মা সালমা খান, দুই ভাই আরবাজ ও সোহেল খানও। সঙ্গে ছিলেন বোন অর্পিতার সন্তান আয়াত ও আহিল। পরিবারের সবাইকে নিয়েই ঈদের আনন্দ ভাগ করে নেন এই অভিনেতা।অন্যদিকে এবার ঈদে ভক্তদের কিছুটা হতাশ করেছেন শাহরুখ খান। প্রতি বছরের মতো মান্নাতের বারান্দায় তাকে দেখা যায়নি। জানা গেছে, সম্প্রতি তিনি সপরিবারে পলি হিলসের বাসায় উঠেছেন। ফলে এখনও মান্নাতে ফেরা হয়নি তার। ফেসবুকে তিনি হাজির হয়েছেন ঈদের সাজে, পাজামা-পাঞ্জাবিতে।

সামাজিক মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে পোস্টে তিনি লিখেছেন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে বরকতময় ঈদের শুভেচ্ছা। সকলের প্রতি রইল ভালোবাসা ও শুভকামনা। আমরা যা প্রার্থনা করি, তার চেয়েও যেন বেশি কিছু অর্জন করতে পারি... ঈদ মোবারক।’

এদিকে বরাবরের মতোই নিরিবিলি পরিবেশে ঈদ উদযাপন করেছেন আমির খান। ঘনিষ্ঠ বন্ধু ও পরিচিতজনদের নিয়ে ছোট পরিসরের আয়োজনে কাটিয়েছেন দিনটি। পবিত্র ঈদ উপলক্ষে তিনি নিজের বাসায় বিশেষ আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।

সাদা কুর্তা-পাজামায় অতিথিদের আপ্যায়ন করতে দেখা গেছে তাকে। তার সেই মুহূর্ত ধরা পড়ে পাপারাজ্জিদের ক্যামেরায়।