বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এমপি মিলনের সাথে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা বিনিময়

এমপি মিলনের সাথে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা বিনিময়

এমপি মিলনের সাথে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা বিনিময়

সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। রোববার রাত ১০টার দিকে ছাতক পৌরশহরের বাগবাড়িস্থ তাঁর নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাত শেষে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। এমপি মিলন ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক, দৈনিক ইনকিলাব'র ছাতক উপজেলা সংবাদদাতা ও দৈনিক শ্যামল সিলেট'র স্টাফ রিপোর্টার কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব, দৈনিক মানবকণ্ঠ'র ছাতক প্রতিনিধি মো. খালেদ মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক কালবেলার ছাতক প্রতিনিধি সাকির আমিন, দৈনিক সমকাল ও দৈনিক উত্তরপূর্ব এবং নিউ এজের ছাতক প্রতিনিধি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক

 

 আমার সংবাদের ছাতক প্রতিনিধি মোশাহিদ আলী, এশিয়ান টেলিভিশনের সিলেট পশ্চিম অঞ্চলের প্রতিনিধি আশফাকুর রহমান সায়েম, সাংবাদিক জে আলম, দৈনিক দেশবার্তার ছাতক উপজেলা প্রতিনিধি দিলোয়ার হোসেন, সিলেট তথ্যানুসন্ধানের সহ-বার্তা সম্পাদক পাপলু মিয়া, ফেইসবুক পেইজ এলপি নিউজের লোকমান হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাস্টার ফজলুল করিম বকুল, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান সামছু, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সদস্য রাসেল তালুকদার, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক বাহাউদ্দিন শাহী, উপজেলা যুবদল নেতা ইজাজুল হক রনি, দিলোয়ার হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ সহ উপজেলা ও পৌর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।