ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন। আজ কসবা উপজেলার তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফাউন্ডেশনটির শুভ উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকার উপসচিব ড. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল ইসলাম, কসবা থানার অফিসার ইনচার্জ নাজনিন সুলতানা এবং আইডিইবি মেরিন ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, ঢাকার সভাপতি মোঃ এম আই আকরাম। মোঃ শফিকুর রহমান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়
অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এলমান ভূঁইয়া বলেন, এই মানবিক সংগঠনটি সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাবে। তিনি জানান, ফাউন্ডেশনের উদ্যোগে রাস্তা-ঘাট সংস্কার, টিউবওয়েল স্থাপন, অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও এলাকাবাসীর উপস্থিতি ফাউন্ডেশনটির কার্যক্রমে নতুন আশার সঞ্চার করেছে।
