বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁ জেলা পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার, ইজিবাইক উদ্ধার

নওগাঁ জেলা পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার, ইজিবাইক উদ্ধার

নওগাঁ জেলা পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার, ইজিবাইক উদ্ধার

নওগাঁ জেলা পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার, ইজিবাইক উদ্ধার
নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার পোরশা উপজেলায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত ইজিবাইকটিও উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মার্চ ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টার দিকে পোরশা থানার শিশা বাজার থেকে সরাইগাছি বাজারে যাওয়ার কথা বলে দুই ব্যক্তি একটি ইজিবাইক ভাড়া করেন। পরবর্তীতে বিকাল সাড়ে ৪টার দিকে যাত্রী ছাউনির নিকট পৌঁছালে ওই যাত্রীদ্বয় চালকের ওপর চেতনানাশক স্প্রে প্রয়োগ করে তাকে অজ্ঞান করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনাটি জানার পরপরই নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশা, শাপাহার ও পত্নীতলা থানাকে সমন্বিত অভিযান পরিচালনার নির্দেশ দেন। পাশাপাশি সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট জোরদার করা হয়।
পরদিন ২১ মার্চ ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে শিশা বাজার এলাকায় ইজিবাইকটি নিয়ে পালানোর সময় স্থানীয় জনগণের সহায়তায় পত্নীতলা থানা পুলিশ ইজিবাইকটি উদ্ধার করে এবং অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ আব্দুল্লাহ ইসলাম (২৪) ও মোঃ রনি বাবু (২৭)। তারা উভয়েই নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ভগিরতপুর গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রায়হান (৩৫) পোরশা থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, অজ্ঞান পার্টির এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।