শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী

৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী

৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের তীব্র সংকট ও জনভোগান্তি চরমে পৌঁছেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই তালিকায় যুক্ত হলেন সোমবার (২৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি তেল না পাওয়ার আক্ষেপের কথা জানান। 

দীর্ঘ অপেক্ষার পর ব্যর্থ হয়ে তিনি লিখেন, ‘৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম নামূলত মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দেশে তেলের ঘাটতি নিয়ে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। এই আতঙ্কের ফলে অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করতে পাম্পগুলোতে ভিড় করছেন, যার ফলে সৃষ্টি হচ্ছে কৃত্রিম সংকট ও দীর্ঘ জট।

তবে সরকারের পক্ষ থেকে আতঙ্কিত না অতিরিক্ত জ্বালানি তেল না কেনার আহ্বান জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বারবার আশ্বস্ত করছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তার মতে, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে এবং পর্যাপ্ত মজুত আছে।