শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘পূর্ণাঙ্গ বিজয়ের আগপর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

‘পূর্ণাঙ্গ বিজয়ের আগপর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

‘পূর্ণাঙ্গ বিজয়ের আগপর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ‘পূর্ণাঙ্গ বিজয়ের আগপর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডের একজন মুখপাত্র এই ঘোষণা দিয়েছেন। খবর আল-জাজিরার।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা এক ভিডিওচিত্রে দেশটির সামরিক বাহিনীর খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা আলী আবদুল্লাহি আলিয়াবাদি এ ঘোষণা দেন।

 

তিনি বলেন, ‘ইরানের অখণ্ডতা রক্ষায় দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী গর্বিত, বিজয়ী এবং অবিচল। পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই পথচলা অব্যাহত থাকবে।’

এই জেনারেল ‘পূর্ণ বিজয়’ কেমন হবে তা স্পষ্ট করেননি। তবে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো আলোচনায় ছাড় না দেওয়ার ব্যাপারে সতর্ক বার্তা দিতেই ইরানের সামরিক বাহিনী এমন বক্তব্য দিচ্ছে।