রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গণহত্যা দিবস উপলক্ষে ফুলদিয়ে শ্রদ্ধা ও আলোচনা সভা

গণহত্যা দিবস উপলক্ষে ফুলদিয়ে শ্রদ্ধা ও আলোচনা সভা

গণহত্যা দিবস উপলক্ষে ফুলদিয়ে শ্রদ্ধা ও আলোচনা সভা

ইকবাল হোসেন রিংকু||গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজারে গণকবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার ২৫ মার্চ  সকালে গণকবরস্থানে শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ ১৯৭১ সালের নির্মম হত্যাযজ্ঞে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। এদিকে শ্রদ্ধা নিবেদন,মৌলভীবাজার

 

 জেলার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, পুলিশ সুপার বিল্লাল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন, একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের

 কর্মকর্তাগণ রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজ সংস্কৃতি ব্যক্তিবর্গ। পরের জেলা প্রশাসক কনফারেন্স রুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  তানভীর হোসেন এর সঞ্চালনায় এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন

, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। এই দিনে নিরস্ত্র মানুষকে নির্বিচারে হত্যা করা হয়, যা পৃথিবীর ইতিহাসে অন্যতম নৃশংস গণহত্যা হিসেবে বিবেচিত। এ সময় শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।