বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

হাতিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

হাতিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

হাতিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন :

হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার(২৬ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে পতাকা উত্তোলন, সভাপতির ভাষণ, কুচকাওয়াজ, ডিসপ্লে, পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজন করা হয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসনসহ সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগন, রাজনৈতিক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজে অংশ নিয়েছে এবং স্বাধীনতার অভ্যুদয় থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বিভিন্ন ঘটনা নিয়ে চার প্রতিষ্ঠান ডিসপ্লে প্রদর্শন করেছে।