শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত

হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত

হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননে চলমান আগ্রাসনের সময় তাদের আরও এক সৈন্য নিহত হয়েছে।

 


গত ২ মার্চ ইসরাইল লেবাননের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করার পর থেকে দক্ষিণ লেবাননে নিহত ইসরাইলি সৈন্যের সংখ্যা এ নিয়ে তিনজনে দাঁড়িয়েছে।

হিজবুল্লাহ ঘোষণা করেছে যে, লেবাননে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে তারা। একই সঙ্গে ইসরাইলের মূল ভূখণ্ডেও ড্রোন, রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এরই অংশ হিসেবে অবৈধ ভূখণ্ডটির কিরিয়াত শমোনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা।ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, দক্ষিণ লেবাননে একজন সৈন্য নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

নিহত সেনাকে ২১ বছর বয়সী সার্জেন্ট উরি গ্রিনবার্গ হিসেবে শনাক্ত করা হয়েছে।

এর আগে ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছিল যে, দক্ষিণ লেবানন থেকে বেশ কয়েকজন সৈন্যকে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।