মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপির বিভিন্ন কর্মসূচি পালন
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাগুরা জেলা শাখা দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে শহরের নোমানী ময়দানে অবস্থিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে সকাল ৭:০০টায় ভায়না মোড়স্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর বেলা ১১:০০টায় একই স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ। সভায় মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন নেতৃবৃন্দ।
উক্ত কর্মসূচিগুলোতে মাগুরা জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা।