মাগুরায় স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচে জেলা প্রশাসন একাদশের জয়
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৪টায় মাগুরা কালেক্টরেট মাঠে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
উত্তেজনাপূর্ণ এ খেলায় জেলা প্রশাসন একাদশ ৪-৩ গোলে পৌরসভা একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে। ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও দর্শকনন্দিত, যেখানে উভয় দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের ধন্যবাদ জানানো হয়।
এ আয়োজনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ক্রীড়া চর্চার গুরুত্বও তুলে ধরা হয় বলে বক্তারা উল্লেখ করেন।
জেলা প্রশাসন, মাগুরার উদ্যোগে আয়োজিত এ প্রীতি ম্যাচটি দিনব্যাপী কর্মসূচির একটি আকর্ষণীয় অংশ ছিল, যা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।