বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাতকে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

ছাতকে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

ছাতকে যথাযোগ্য  মর্যাদায়  মহান স্বাধীনতা দিবস পালিত

ছাতকে যথাযোগ্য  মর্যাদায় 
মহান স্বাধীনতা দিবস পালিত

ছাতক প্রতিনিধি::
ছাতকে যথাযোগ্য মর্যাদায় মহান "স্বাধীনতা দিবস "পালিত  হয়েছে। ২৬ মার্চের প্রথম প্রহরে ছাতক কেন্দ্রীয় শহীদ মিনারে  পুষ্পস্তবক অর্পণ করেন,সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। পরে বিএনপি,যুবদল,কৃষকদল,স্বেচ্ছাসেবক দল, জাসাস,ছাত্রদল, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।  মাধবপুর "শিখা সতেরো "
স্মৃতি সৌধে তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা করা হয়। এ সময় স্মৃতি সৌধে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন,
উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা  ডিপ্লোমেসি চাকমা,ছাতক থানা,ফায়ার সার্ভস,মুক্তিযোদ্ধা সংসদ,প্রেসক্লাব,শিক্ষা প্রতিষ্টান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন।

সকালে ছাতক পাবলিক খেলার  মাঠে ( মিনি স্টেডিয়াম ) জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ  করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।  মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বাধীনতা দিবসের আলোচনা ও মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সংসদ সদস্য কলিম উদ্দিন  আহমেদ মিলন। বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক সামসুর রহমান সামসু,উপজেলা বিএনপির প্রথম  যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মিলন মিয়া,ছাতক থানার অফিসার ইনচার্জ  মিজানুর রহমান,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ। সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।