বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়া শাকপালা পার্কে উন্নয়নের নতুন উদ্যোগ শুরু, পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া শাকপালা পার্কে উন্নয়নের নতুন উদ্যোগ শুরু, পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া শাকপালা পার্কে উন্নয়নের নতুন উদ্যোগ শুরু, পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া শাকপালা পার্কে উন্নয়নের নতুন উদ্যোগ শুরু, পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শাকিল রানা
বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সদর উপজেলার ঐতিহ্যবাহী শাকপালা পার্কে উন্নয়ন কার্যক্রমে নতুন করে গতি সঞ্চার হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি পার্কটি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পার্কের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পার্কটির সার্বিক উন্নয়ন পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় শাকপালা পার্ক এলাকাবাসীর অন্যতম প্রধান বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তবে দীর্ঘদিন যথাযথ রক্ষণাবেক্ষণ ও নজরদারির অভাবে এটি অবহেলিত হয়ে পড়ে এবং ধীরে ধীরে জীর্ণ অবস্থায় পরিণত হয়। পরে পার্কটি পুনরুদ্ধার ও উন্নয়নের লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়।

এদিকে স্থানীয়দের প্রত্যাশা, সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে শাকপালা পার্ক আবারও তার পুরোনো ঐতিহ্য ফিরে পাবে এবং আধুনিক ও আকর্ষণীয় একটি বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।