শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসরাইলে ৩০টিরও বেশি রকেট নিক্ষেপ লেবাননের

ইসরাইলে ৩০টিরও বেশি রকেট নিক্ষেপ লেবাননের

ইসরাইলে ৩০টিরও বেশি রকেট নিক্ষেপ লেবাননের

দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরাইলের শহর হাইফা এবং ক্রায়োট এলাকাকে লক্ষ্য করে কয়েক মিনিটের মধ্যে ৩০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের চ্যানেল ১২বৃহস্পতিবারের (২৬ মার্চ) খবরে বলা হয়েছে, বিভিন্ন স্থানে রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।হাইফা, নাহারিয়া এবং উত্তর ইসরাইলের অন্যান্য এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। একই সময়ে রকেট প্রতিরোধের চেষ্টার ফলে হাইফার আকাশে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আশ্রয়কেন্দ্রে ছুটে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে সামান্য আহত হওয়া কিছু মানুষকে তাদের দল চিকিৎসা দিয়েছে।