বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরার শালিখায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ‘চণ্ডীদাস-রজকিনী কবিতা উৎসব’

মাগুরার শালিখায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ‘চণ্ডীদাস-রজকিনী কবিতা উৎসব’

মাগুরার শালিখায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ‘চণ্ডীদাস-রজকিনী কবিতা উৎসব’

মাগুরার শালিখায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ‘চণ্ডীদাস-রজকিনী কবিতা উৎসব’

জসীম উদ্দীনঃ শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘চণ্ডীদাস-রজকিনী কবিতা উৎসব’। আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টায় শালিখার একটি সুসজ্জিত মঞ্চে ‘কবিতা সংসদ বাংলাদেশ’-এর আয়োজনে এই উৎসবের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রথাবিরোধী কবি, দার্শনিক ও বুদ্ধিজীবী কুমার সুশান্ত সরকার, যিনি প্রথাবিরোধী লেখক সংঘ, ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি। স্বাগত বক্তব্য প্রদান করেন কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কবিতা সংসদ বাংলাদেশ।
উৎসবের সার্বিক তদারকিতে ছিলেন আহ্বায়ক কবি তপন কুমার তপু। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে সাহিত্য বিষয়ক আলোচনা উপস্থাপন করেন কবি ও সাংবাদিক দীপক চক্রবর্তী, সভাপতি, শালিখা উপজেলা সাহিত্য পরিষদ, মাগুরা।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কবি মোঃ কুতুবুল আলম (সহ-সভাপতি) ও কবি হারুন অর রশীদ (সাধারণ সম্পাদক), শালিখা উপজেলা সাহিত্য পরিষদ। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন কবি মোঃ আহাদুজ্জামান আহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার বৃষ্টি মিনা, সাহিত্য গবেষণা সম্পাদক, কবিতা সংসদ বাংলাদেশ (কেন্দ্রীয় কমিটি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি বদিউজ্জামান সাগর, আজীবন সদস্য, কবিতা সংসদ বাংলাদেশ।
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন সাংবাদিক নওয়াব আলী জমাদ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন গবেষক ও শিক্ষাবিদ ইন্দ্রনীল বিশ্বাস, সমাজসেবক শামছুর রহমান, সাংবাদিক জসিম উদ্দীন,  সমাজসেবক দিলীপ সরকার, আতিয়ার রহমান, নওশের আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাদের উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং এক মিলনমেলায় রূপ নেয়।
সমাপনী বক্তব্যে আয়োজক ও স্থানীয় সুধীজনরা জানান, চণ্ডীদাস-রজকিনীর সাহিত্যিক ঐতিহ্য সংরক্ষণ এবং স্থানীয় সংস্কৃতির বিকাশে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
মধ্যযুগের অমর প্রেমগাঁথা ‘চণ্ডীদাস-রজকিনী’র স্মরণে আয়োজিত এই উৎসব সাহিত্যপ্রেমীদের একত্রিত করেছে। বক্তারা তাদের বক্তব্যে বাংলার লোকজ সংস্কৃতি ও কবিতার গুরুত্ব তুলে ধরে এ ধরনের আয়োজন তৃণমূল পর্যায়ে আরও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।