রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায়ে অভিযান, দুইজনকে জরিমানা।

কসবায় জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায়ে অভিযান, দুইজনকে জরিমানা।

কসবায় জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায়ে অভিযান, দুইজনকে জরিমানা।

কসবায় জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায়ে অভিযান, দুইজনকে জরিমানা।

কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সঠিক সরবরাহ ও সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে কুটি চৌমুহনী, বায়েক চৌমুহনী এবং নোয়াগাঁও মোড়ে অবস্থিত একাধিক ফিলিং স্টেশন ও খুচরা বিক্রয়কেন্দ্র পরিদর্শন করা হয়। এর মধ্যে বায়েক চৌমুহনীর ফুল মিয়া মেম্বারের দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল ও অক্টেন বিক্রির সত্যতা পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

অন্যদিকে, উপজেলা নোয়াগাঁও মোড়ে শাহ আলম (৬২) নামের এক ব্যক্তি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল ও ডিজেল বিক্রি করায় তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।