বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা

ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা

ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা

ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ
পূনর্মিলনী ও আলোচনা সভা

ছাতক প্রতিনিধি::

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় ছাতক কোর্ট রোডস্থ উপজেলা গেইট সংলগ্ন তানজিদ ম্যানশনের দ্বিতীয় তলায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা প্রেসক্লাব আহবায়ক কাজী রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব খালেদ মিয়ার সঞ্চালনায় কালামে পাক থেকে তেলাওয়াত করেন জুবায়ের আহমদ। শুরুতেই পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনী শুধু আনন্দ ভাগাভাগির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও পেশাগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি উপজেলা প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সুষ্ঠু নির্বাচনের   সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সাকির আমীন, প্রভাষক মোশাররফ হোসেন, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, লুৎফুর রহমান শাওন ও ফজল উদ্দিন, শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, মাহমুদ আলম, মোশাহিদ আলী, সাজ্জাদ মাহমুদ মনির, অজিত কুমার দাশ, হাকীম ফারুক আহমদ নোমান, তাজিদুল ইসলাম, আশফাকুর রহমান সায়েম, আবু বক্কর চৌধুরী, জুনেদ আহমদ রুনু, দিলোয়ার হোসেন, জানে আলম, জামরুল ইসলাম রেজা, লোকমান আহমদ, জাহাঙ্গীর আলম মেহেদী প্রমুখ।