শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওমান উপকূলে মার্কিন জাহাজে ইরানের হামলা

ওমান উপকূলে মার্কিন জাহাজে ইরানের হামলা

ওমান উপকূলে মার্কিন জাহাজে ইরানের হামলা

ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, ওমানের সালালাহ বন্দরের কাছে একটি মার্কিন লজিস্টিকস জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।শনিবার (২৮ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, ‘ওমানের সালালাহ বন্দরের কাছাকাছি এলাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাহিনীকে সহায়তাকারী একটি লজিস্টিকস জাহাজকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে।’

ইরান আরও দাবি করেছে, জাহাজটি বন্দরের একটি উল্লেখযোগ্য দূরত্বে অবস্থান করছিল এবং সেখানেই এ হামলা চালানো হয়।

তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।